মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, সর্তক থাকবেন, সজাগ থাকবেন। আকস্মিক যাতে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী মুন্সীগঞ্জ শহরে ঢুকতে না পারে। উদাহরণ হিসেবে মহিউদ্দিন আহম্মেদ বলেন, চব্বিশের ৪ আগষ্ট শহরবাসী ও দেশব্যাপী দেখেছে, শহরের থানারপুলস্থ বিএনপি কার্যালয় থেকে কৃষি ব্যাংক হয়ে উত্তর ইসলামপুর পর্যন্ত এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের
সন্ত্রাসী তান্ডব। আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে একের পর এক লাশ ফেলেছে।
মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী
মো. মহিউদ্দিন আহম্মেদ বলেন, সেদিন আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে উত্তর ইসলামপুরের বাসিন্দা ও বিএনপি সমর্থক ডিপজল, রিয়াজুল ফরাজী ও সজল নামের তিনজন নিহত এবং গুলিবিদ্ধসহ শতাধিক বিএনপি নেতাকর্মীকে আহত করেছে। পরে আমরা সম্মিলিত ভাবে ওই আওয়ামী সন্ত্রাসীদের মোকাবেলা করে প্রতিহত করেছি।
শহর ছাত্রদলের উদ্যেগে আয়োজিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রসঙ্গে জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাই আমরা যদি ঈমানের অঙ্গ রক্ষা করতে পারি, তাহলে অবশ্যই মুন্সীগঞ্জ শহরকে পরিষ্কার-পরিচ্ছন্নতার একটি শহরে পরিনত করতে পারবো।
জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন বলেন, ১৫ আগষ্ট বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন। এই শুভদিন উপলক্ষে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেলার ১৬ লাখ মানুষের চিকিৎসা সেবার ভরসাস্থল ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।
এ সময় তিনি সকলের কাছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা যারা তৃনমুল পর্যায়ের নেতাকর্মী রয়েছি, সবাই মিলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে পারি।
মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে, ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কার্যক্রম চালাতে হবে৷ কোনো ষড়যন্ত্র যাতে দলের ক্ষতি করতে না পারে সেদিকে সর্বদা সজাগ থাকার আহবান জানান এই নেতা।
এর আগে তিনি শহর ছাত্রদলের উদ্যেগে আয়োজিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। এ সময় তিনি হাসপাতাল প্রাঙ্গণে
নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশ নেন। এতে দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে হাসপাতাল প্রাঙ্গণ পরিস্কার পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েন।
উদ্বোধন অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন সরকার, শহর বিএনপির সদস্য সচিবসহ প্রমুখ নেতৃবৃন্দ।