প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৫
সিরাজদীখানে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের নাম দেলোয়ার হাওলাদার (৪৮) ও শাহ আলম ঢালি (৫১)।
গেলো বৃহস্পতিবার রাত ৯টার দিকে পৃথক অভিযানে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
দেলোয়ার হাওলাদার ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ইছাপুরা গ্রামের হাজী ফজলুল করিম হাওলাদারের ছেলে। শাহ আলম ঢালি জৈনসার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং কাঠালতলী গ্রামের মৃত আব্দুল মান্নান ঢালির ছেলে।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, ৫ আগস্টের থানা ভাঙচুর মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত