প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৫
সিরাজদীখানে শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
আব্দুল্লাহ আল মাসুদ
ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেল ৪টার দিকে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শোভাযাত্রাটি উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের শ্রীশ্রী গৌর নিতাই মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে দানিয়াপাড়া শ্রীশ্রী মদনমোহন রাধারানী জিউর মন্দিরে গিয়ে শেষ হয়। পরে সেখানে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
শোভাযাত্রায় অংশ নেয় উপজেলা জাতীয় হিন্দু যুব ও ছাত্র মহাজোটসহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সামাজিক সংগঠন ও হাজারো ভক্তবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাস, সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, সাংগঠনিক সম্পাদক জয়ন্ত ঘোষ, জেলা হিন্দু যুব মহাজোটের সদস্য সচিব সুভাষ মন্ডল, উপজেলা হিন্দু যুব মহাজোটের সভাপতি গণেশ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক কৌশিক মন্ডল আকাশ, দপ্তর সম্পাদক প্রসেনজিৎ মন্ডল, উপজেলা হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি অন্তর পাল, নির্বাহী সভাপতি বসু পাল ও সাধারণ সম্পাদক অন্তর মন্ডল।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত