প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৫
মুন্সীগঞ্জে জিপিএইচ ইস্পাতের উদ্যোগে ইন্ডিভিজুয়াল হাউজ বিল্ডার্সদের নিয়ে সভা
নাজমুল হাসান শাওন
রড প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত এর উদ্যোগে স্থানীয় বাড়ি নির্মাতাদের (IHB – Individual House Builders) নিয়ে এক সভা হয়েছে মুন্সীগঞ্জে।
শনিবার সন্ধ্যা ৭টায় শহরের একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। সভায় জিপিএইচ রড দিয়ে বাড়ি নির্মাণের বিভিন্ন উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা জানান, জিপিএইচ ইস্পাতের রড আন্তর্জাতিক মানসম্পন্ন প্রযুক্তিতে তৈরি হওয়ায় এগুলো অধিক টেকসই, ভরবহন ক্ষমতা বেশি এবং ভূমিকম্প প্রতিরোধী। এর ফলে ভবন দীর্ঘস্থায়ী হয় এবং নির্মাণ খরচও তুলনামূলকভাবে কমে আসে।
আলোচনায় রডের নির্ভুল মাপ, গুণগত মান নিয়ন্ত্রণ ও দীর্ঘমেয়াদে নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়গুলো বিশেষভাবে তুলে ধরা হয়। বক্তারা বলেন, ভবন নির্মাণে গুণগতমানসম্পন্ন রড ব্যবহার না করলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।
সভায় উপস্থিত স্থানীয় প্রকৌশলীরা (ইঞ্জিনিয়ার) রডের মান, ব্যবহারিক অভিজ্ঞতা এবং বাড়ি নির্মাণে আধুনিক প্রযুক্তির প্রভাব নিয়ে মতামত প্রকাশ করেন।
এছাড়া পরিবেশবান্ধব ইকো সিরামিক্স এর ইট ব্যবহারের গুরুত্ব নিয়েও আলোচনা হয়। অতিথিরা বলেন, আধুনিক প্রযুক্তিতে নির্মিত এসব ইট পরিবেশ রক্ষার পাশাপাশি টেকসই ভবন নির্মাণে কার্যকর ভূমিকা রাখে।
ব্রান্ডকে প্রমোট না করে কোয়ালিটিকে প্রমোট করার অনুরোধ জানান জিপিএইচ ইস্পাত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস শিমুল।
সভায় আমন্ত্রিত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাতের গ্রুপ চেয়ারম্যান ও ক্রাউন সিমেন্ট কোম্পানির চেয়ারম্যান সিআইপি মো. জাহাঙ্গীর আলম, জিপিএইচ ইস্পাত গ্রুপের পরিচালক সালেহ মুশফিক সাদাফ, জিপিএইচ ও ইকো সিরামিক্স গ্রুপের পরিচালক আবদুল আহাদ, জিপিএইচ ইস্পাত গ্রুপের পরিচালক ও ইকো সিরামিক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুজ্জামান এবং জিপিএইচ ইস্পাত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস শিমুল।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত