প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৫
সিরাজদীখানে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন
আব্দুল্লাহ আল মাসুদ
মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন করা হয়েছে।
গতকাল রোববার বিকেল ৪টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের মালখানগর হাই স্কুল মাঠসংলগ্ন শহীদ জিয়া পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করে।
উপজেলা শহীদ জিয়া পরিষদের সভাপতি নাঈম দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা শহীদ জিয়া পরিষদের সাধারণ সম্পাদক রায়হান দেওয়ান। উপজেলা শহীদ জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মো. পারভেজের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাফিজুল সরকার, দপ্তর সম্পাদক সোহাগ সরদার, প্রচার সম্পাদক জুনায়েদ শুভ, বিজয়, ঈশান, সীমান্তসহ অনেকে।
এসময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিতদের মাঝে তোবারক বিতরণ করা হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত