প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৫
টঙ্গীবাড়ীতে তরুণীর আত্মহত্যা: আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
টঙ্গিবাড়ী প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে প্রেমের ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মহত্যা করেন এক কলেজছাত্রী। নিহত রিমি আক্তার বিক্রমপুর-টঙ্গীবাড়ী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং রাউতভোগ গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। গত বছরের ৫ জানুয়ারি এঘটনা ঘটে। এ ঘটনার পর ওই কলেজ ছাত্রীর বাবা দেলোয়ার শেখ মুন্সীগঞ্জ কোর্টে একটি মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আসামীদের গ্রেফতার নির্দেশ দেয় আদালত। আদালতের নির্দেশ অমান্য করে দীর্ঘ ১৬ মাসেও আসামী গ্রেফতার না হওয়ায় হতাশায় নিহতের পরিবার।
এঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ধীপুর ইউনিয়নের ভ্রামনভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ভুক্তভোগীর পরিবার, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এসময় মানববন্ধনকারীরা বলেন, প্রেমের নাম করে এমন প্রতারণা ও নৃশংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। তারা হুঁশিয়ারি দেন—দোষীদের ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একই সঙ্গে সমাজে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম জানান, বক্তব্য দরকার নাই, বক্তব্য নিলে আমার কাছে আসবেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত