প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৫
মুন্সীগঞ্জের আলোকিত সন্তান শহীদ সাংবাদিক "নিজামুদ্দীন আহমদ"
মুন্সীগঞ্জের সময় ডেক্স
নিজামুদ্দীন আহমদ ১৯২৯ সালে বিক্রমপুর তথা মুন্সীগঞ্জের লৌহজং থানার মাওয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। নিজামুদ্দীন আহমদ ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় সিভিল অ্যান্ড মিলিটারি গেজেট পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। দৈনিক মিল্লাত, দৈনিক আজাদ, ঢাকা টাইমস, পাকিস্তান অবজারভার ছাড়াও বার্তা সংস্থা এপিপি, ইউপিআই, পিপিআই, রয়টার, এএফপি ও বিবিসিতে কাজ করেন তিনি।
নিজামুদ্দীন আহমদ ১৯৬৯ সালে জানুয়ারী মার্চে আইয়ূব বিরোধী আন্দোলনে এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে উল্লেখযোগ্য অবদান রাখেন। তিনি গোপনে মুক্তিযুদ্ধের সংবাদ বহির্বিশ্বে প্রদান করেন। ১৯৭১ সালের ১২ ডিসেম্বর পুরান ঢাকার ১২ নম্বর রোকনপুরের বাসা থেকে পাকিস্তানি ও আলবদর বাহিনী তাকে তুলে নিয়ে যায়। এরপর তিনি আর ফিরে আসেননি। তবে বিক্রমপুর তথা মুন্সীগঞ্জের গর্ব নিজামুদ্দীন আহমদ ইতিহাসের পাতায় অনাগতকাল রয়ে যাবেন। সংগৃহীত।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত