প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৫
মাছ প্রকৃতির অনন্য উপহার কিন্ত আমরা প্রকৃতির প্রতি নির্মম আচরণ করছি
বিশেষ প্রতিবেদক
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেছেন, মাছ আমাদের জন্য প্রকৃতির অনন্য উপহার। কিন্তু আমরা প্রকৃতির প্রতি নির্মম আচরণ করছি। বর্জ্য নদীতে ফেলছি, ফলে প্রকৃতির ক্ষতি হচ্ছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক উপরোক্ত কথা বলেন।
জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, মৎস্য আমাদের সম্পদ। এর মাধ্যমে কর্মসংস্থান ও পুষ্টির চাহিদা পূরণ ও দারিদ্র্য বিমোচন করা সম্ভব। মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে হলে পোনা মাছ ক্রয়, বিক্রয় থেকে আমাদের বিরত থাকতে হবে।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ। আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শান্তরা রানী প্রমুখ।
এছাড়া স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান। সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসেম এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন মুক্তারপুর নৌ পুলিশের ইনচার্জ মোঃ আতাউর রহমান, মৎস্য চাষি মোঃ সেলিম খান ও মোঃ জিতু খান। এ সময় প্রেজেন্টেশন উপস্থাপন করেন রাসেল হোসেন।
এর আগে সোমবার সকাল ১০টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে "অভয়াশ্রমে গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”— এ স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। পরে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় দুইজন সফল মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়। এছাড়া সরকারি হরগঙ্গা কলেজ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত