মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বলই ইসলামিয়া দাখিল মাদরাসার নবনিযুক্ত সভাপতি জেলা বিএনপির সদস্য পাপিয়া ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে মাদরাসার পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা প্রদান করে। পরে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ করা হয়। পাপিয়া ইসলামের সভাপতিত্বে ও মাদরাসার সহকারী শিক্ষক সোহেল আরেফিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন আউটশাহী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিক শিকদার, মাদরাসা সুপার আব্দুল হাকিম, সহ-সুপার মকবুল হোসেন, আউটশাহী ইউনিয়ন কৃষক দলের সভাপতি সিরাজ হাওলাদার, মাদরাসার সদস্য আলম বাদশা শিকদার, মো. জসিম, বীর মুক্তিযোদ্ধা আতাউল হক, সমাজ সেবক মানিক খান, আলী আকবর ঢালী, মো. শফি ঢালী, মো. আলী হোসেন খান, ইরফান ঢালী, আউটশাহী রাধানাথ উচ্চ বিদ্যালয়ের সদস্য মো. স্বপন শেখ, ওয়ার্ড বিএনপি নেতা সাইফুল ইসলাম, যুবদল নেতা ঠান্ডু মোল্লা, রতন হাওলাদার, আরিফ হোসেন দেওয়ান, ছাত্রদল নেতা আতিকুর রহমান, রবিউল ইসলাম প্রমুখ। সভা শেষে মাদরাসা প্রাঙ্গনে বৃক্ষরোপন করে।#