প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৫
পদ্মায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান লৌহজংয়ে ৬ বালুদস্যুকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও ড্রেজার জব্দ
মোঃ শহিদ সুরুজ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদী ও ডহুরী- তালতলা খালে অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমি ভরাটের অপরাধে ৬ জনকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ আব্দুল্লাহ আল ইমরান অভিযান চালিয়ে ৬ জনকে আটক এবং একাধিক অবৈধ ড্রেজার জব্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের জেল-জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শরিয়তপুরের নরিয়ার নৌওপাড়া গ্রামের মালেক মোল্লার (৩৫) ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড, লৌহজংয়ের কুড়িগাঁও গ্রামের মো. স্বপন ঢালীর (৪৬) ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড, একই উপজেলার বেজগাঁও এলাকার
রাজিব মল্লিক (৩৫) এর ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড, কনকসার এলাকার মো. অপু ঢালীর (২৫) ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড, একই এলাকার মো. নাজমুল শিকদারের (২৭) ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড এবং ঝিনাইদহের মহাদেবপুর এলাকার রাহেন উদ্দিন (৩৫) এর ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড। এছাড়া অভিযানকালে পদ্মা নদী ও ডহুরী তালতলা খাল থেকে একাধিক অবৈধ ড্রেজারও জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল ইমরান বলেন, “অবৈধ ড্রেজার বাণিজ্যের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। নদী ও ফসলি জমি বাঁচাতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
২০ আগষ্ট
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত