প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৫
মুন্সীগঞ্জে বাল্কহেডের সাথে ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজ-১, বাল্কহেড সহ আটক-৪
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে তালতলা-ডহুরি খালে বাল্কহেডের সাথে ধাক্কায় পারাপারের ট্রলার ডুবির ঘটনা ঘটে। এঘটনায় কাদির সরদার(৫০) নামে ট্রলারের মাঝি নিখোঁজ রয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সোবচনী বাজার সংলগ্ন খালে এঘটনা ঘটে। নিখোঁজ কাদির স্থানীয় চাষিরী এলাকার তালেব সরদারের ছেলে। এদিকে এঘটনায় বাল্কহেড সহ ৪জনকে আটক করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানাযায়, সন্ধ্যায় মাঝি ও অপর আরেক যাত্রী নিয়ে সোবচনী বাজারের তীরে নোঙরে চেষ্টা করছিলো ট্রলারটি। এসময় ইঞ্জিনের নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে তেল নিতে নৌঙর করা একটি বাল্কহেডের সাথে ধাক্কায় ডুবে যায় ট্রলারটি। ট্রলারের এক যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় মাঝি কাদির সরদার। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসন উপস্থিত হলেও নিখোঁজ কাদিরকে খোঁজে পাওয়া যায়নি।
টঙ্গিবাড়ী ফায়ার স্টেশনের ইনচার্জ আতিকুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছাই। তবে রাতের বেলা ডুবুরি না থাকায় নদীর তলদেশ অভিযান সম্ভব হয়নি। সকালে ডুবুরি টিম দিয়ে অভিযান করা হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত