বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে দেশ আজকে আগামীদিনের একটি নির্বাচনের মুখামুখি হচ্ছেন। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র করা হচ্ছে। গতকাল বুধবার বেলা ১১ টার দিকে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজং ঘোড়দৌর বাজার এলাকার উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে এক বর্ণাঢ্য র্যালী বের করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বৃক্ষরোপণ করেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক রাসেলের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ অভির সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. বাবুল সারেং, জেলা বিএনপির সদস্য এম. শুভ আহমেদ, ওমর ফারুক অবাক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য মো. মনির হোসেন আরিফ, কুমারভোগ ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম প্রমুখ।#