তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সঙ্গে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারায় নারী সমাবেশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা তথ্য অফিস এ আয়োজন করে। এতে জেলা তথ্য অফিসার রহিমা আক্তারের সভাপতিত্বে নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক আলেয়া ফেরদৌসি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে সর্বজনীন পেনশন স্কিম, ডেঙ্গু, নারীর ক্ষমতায়ন, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, জন্ম নিবন্ধন, শিক্ষা, পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা, নিরাপদ মাতৃত্ব, জন্ম ও মৃত্যু নিবন্ধন, বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে উন্মুক্ত আলোচনা করেন। নারী সমাবেশে আধারা ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ দুই শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।#