যে বয়সে কাঁধে বই-খাতায় ভরা স্কুলব্যাগ ঝুলিয়ে ছুটে যাওয়ার কথা, সেই বয়সেই ইয়াকুব (৭)সংসারের দায়ভার তুলে নিয়েছে ছোট্ট কাঁধে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দ্বারে দ্বারে ঘুরে বাদাম বাদাম বলে ছুটে চলছেন এক জায়গা থেকে আরেক জায়গায়। ইয়াকুব বরিশাল বনারীপাড়া উপজেলার হাজীপুর গ্রামের আক্কাস চৌকিদারের ছেলে। গ্রামের দরিদ্র পরিবারে জন্ম, বাবার অসুস্থতা ও মা পর্দাশীল হওয়ায় সংসারে নেমে আসে অন্ধকার। ফলে মাত্র ৭ বছর বয়সেই ঘরের দায়ভার কাঁধে তুলে দেয় ইয়াকুবের মা। তাই বাধ্য হয়েই সে বাদাম বিক্রি করে সংসারে হাল কাধে তুলে নেন। ইয়াকুব কাজে না গেলে সেদিন চুলায় হাঁড়ি চড়ে না।
জানা গেছে, দুই ভাই ও দুই বোনের মধ্যে ইয়াকুব তৃতীয়। তার বড় দুই বোনের বিয়ে হয়ে যাওয়ায় তারা শশুরবাড়িতে থাকে। ইয়াকুব জানান, তার বাবা আক্কাস চৌকাদার সাগরে মাছ ধরার কাজ করতেন। জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ইয়াকুবের চাচারা তার বাবা আক্কাসকে বেধরক মারধর করে। একপর্যায়ে তারা তার বাবাকে হাত ও পায়ের রক কেটে দেন। তারপরই তার বাবা আর সাগরে মাছ ধরতে যেতে পারেন না। এতে তাদের সংসারে দেখা দেয় অভাব-অনটন। পরে জীবিকার তাগিদে ছুটে আসেন মুন্সীগঞ্জে। বর্তমানে মালপাড়া একটি ভাড়া বাসায় বসবাস করছেন। তার মা বাসায় বাদাম ভেজে প্যাকেট করে দেন আর ইয়াকুব তা শহরের বিভিন্ন ওলিতে-গলিতে হেটে হেটে বিক্রি করেন। ২ বছর ধরে চলছে তার এই বাদাম বিক্রির কাজ। প্রতিদিন ৩ থেকে ৪শ টাকার বাদাম বিক্রি হয় বলে জানায় ইয়াকুব। আর এতেই কোন রকম খুড়িয়ে খুড়িয়ে চলছে তাদের সংসার।#