সদ্য ঘোষিত মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটিতে সদস্য নির্বাচিত হওয়ায় জেলা মহিলা দলের নেত্রী রহিমা শিকদারকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বুধবার দুপুরে শহরের থানারপুল এলাকার দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা তাকে এ সংবর্ধনা দেয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম কমিশনার, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ জামাল হোসেন, সাবেক পৌর কাউন্সিলর কামাল হোসেন, জেলা ছাত্রদল সভাপতি আবুল হাশেম, স্পেন প্রবাসী বিএনপি নেতা শাহ-আলম মোল্লা, মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শিপলু শিকদার, সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমান হিরন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. উজ্জল আহমেদ, সদর মহিলা দলের সভাপতি আফিয়া খাতুন, শহর মহিলা দলের সম্পাদিকা সাদিয়া ইসলাম সুমা, সুমি আক্তার, রোজী, ছন্দা, রিনা প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা রহিমা শিকদারের নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতার প্রশংসা করেন এবং ভবিষ্যত রাজনৈতিক অগ্রযাত্রায় তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।#