মুন্সীগঞ্জের লৌহজং এ অনুষ্ঠিত হয়েছে মরহুম মহিউদ্দিন বেপারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা। শনিবার বিকাল ৪ ঘটিকায় উপজেলার যশলদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় অ্যাডভেঞ্চার বয়েজ একাদশ চ্যাম্পিয়ন এবং যশলদিয়া ক্রীড়া সংঘ রানার্স আপ হয়।
মোঃ রিপন এর পরিচালনায় রোমাঞ্চকর এ খেলায় নির্ধারিত সময়ে উভয় দলই ৩-৩ গোলে ড্র করে, পরে টাইব্রেকারে অ্যাডভেঞ্চার ভয়েজ একাদশ ৪-৩ গোলে বিজয়ী হয়। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের তাদের ব্যক্তিগত পুরুষ্কার সহ দলিয় পুরুষ্কার প্রদান করা হয়।
মেদিনীমন্ডল ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য জনাব মোঃ আনোয়ার হোসেন সেন্টু আকন এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেদিনীমন্ডল ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ গোলাম গাউস সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশলদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আলতাব হোসেন আলম আকন, লৌহজং উপজেলা যুবদলের সদস্য সচিব জনাব মোঃ লুৎফর রহমান পাভেল মোল্লা, লৌহজং উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আওলাদ হোসেন খান, মহিউদ্দিন বেপারীর পরিবার সহ এলাকার গণ্যমান্য এবং ক্রীড়া প্রেমী ব্যক্তিবর্গ।
এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ও আয়োজনে ছিলেন মোদিনীমন্ডল অগ্রগমী ভাইয়া বহুমুখী সমবায় সমিতি লিঃ।