ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর উপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। গতকাল শনিবার বেলা ১২ টার দিকে জেলার শ্রীনগর উপজেলার ডাকবাংলো মোড় থেকে মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলার ছনবাড়ি এলাকায় গিয়ে ঢাক-মাওয়া এক্সপ্রেসওয়েতে অবরোধ সৃষ্টি করে। সেখানে হামলার প্রতিবাদে মিছিলে নানা শ্লোগান দেন দলটির নেতাকর্মীরা। প্রায় ৩০ মিনিটের অবরোধের মুখে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে সেখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসনের অনুরোধে গণঅধিকারের পরিষদের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়তে থেকে সরে দাঁড়ান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা গণঅধিকার পরিষদের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শহীদুল ইসলাম সেতু, শ্রীনগর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আহসান হাবীব শ্যামল, সহ-সভাপতি মো. রিপন শেখ, সহ-সভাপতি ওহাব দেওয়ান, সাধারণ সম্পাদক জাহিদ আহাম্মেদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক বাবুল, সহ-সাধারণ সম্পাদক সামাদ, সাংগঠনিক সম্পাদক আল-আমিন মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত শেখ সোহাগ, দপ্তর সম্পাদক রাসেল, অর্থ বিষয়ক সম্পাদক উজ্জ্বল হোসেন, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বেপারী, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি ইথেন মৃধা, সাধারণ সম্পাদক মো. রাফিন প্রমুখ।#