বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজংয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার হলদিয়া বাজারে এ আয়োজন করে হলদিয়া ইউনিয়ন বিএনপি। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সভায় হলদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহŸায়ক জামাল মৃধার সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহŸায়ক সুজন মোল্লা ও যুগ্ম-আহŸায়ক ওশিন আহমেদ সময়ের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহŸায়ক কহিনুর শিকদার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, লৌহজং-তেউটিয়া ইউনিয়ন বিএনপির আহŸায়ক সাগর হোসেন বেপারী, বিএনপি নেতা সেকান্দার খান বাবু, জেলা যুবদলের যুগ্ম-আহŸায়ক আতাউর রহমান খান, উপজেলা যুবদলের আহŸায়ক মুক্তার হোসেন খান, যুগ্ম-আহŸায়ক সিরাজুল ইসলাম শিপন, মাহবুবে আলম টিটু, তারেক খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক ওমর ফারুক রাসেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মিজানুর রহমান বেপারী, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাচ্চু হাওলাদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রানা হোসেন রনি, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইলিয়াস শিকদার, সিনিয়র সহ-সভাপতি তন্ময় হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক শুভ সরদার প্রমুখ।#