প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৫
মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটির প্রথম সভায় মুন্সীগঞ্জে সংগঠনের কর্মকাণ্ড গতিশীল করা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকট মহসিন মিয়া।
আহবায়ক কমিটির সদস্য সচিব কামাল শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রথম সভায় জেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকট মোহসিন মিয়া কমিটির অপর সদস্যদের উপস্থিতিতে কার্যালয়ে বুঝে নিয়েছেন। এ সময় দ্রুত সময়ের মধ্যে উপজেলা কমিটি পুনর্গঠন করার তাগিদ দেন ।
প্রথম সভায় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের জেলা আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল, ইসলাম, সদস্য একেএম আবুল বাসার মোল্লা, সদস্য দুলাল হোসেন, সদস্য আব্দুল আউয়াল ঢালী, সদস্য সিরাজুল ইসলাম পিন্টু, সদস্য মোঃ ফজলুর রহমান, সদস্য আব্দূল মোতালেব খাঁন পটু, সদস্য আবুল কাশেম ও এম এ খালেক।
জানা গেছে, অনুষ্ঠিত প্রথম সভায় নবগঠিত আহবায়ক কমিটি জেলার ৬টি উপজেলার মুক্তিযোদ্ধাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
উল্লেখ্য, গত ৭ আগষ্ট মুন্সীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ১১ সদস্য বিশিষ্ট এই কমিটির প্রথম সভা শুক্রবার অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহসীন মিয়া আহবায়ক, যুগ্ম-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম আজাদ (বাচ্চু), সদস্য-সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল উদ্দিন,
সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, এ.কে.এম. আবুল বাসার মোল্লা, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আব্দুল মোত্তালিব খান পটু, মোঃ আব্দুল আউয়াল ঢালী, মোঃ দুলাল হোসেন, মোঃ ফজলুর রহমান ও মোঃ আব্দুল খালেক।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত