প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৫
লৌহজংয়ে জব্দ করা ১৯ পিস অবৈধ চায়না দুয়ারী আগুনে পুড়িয়ে বিনষ্ট
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের হাট ভোগদিয়া ও কলিকাতা ভোগদিয়া গ্রামে অভিযান চালিয়ে
১৯ পিস অবৈধ চায়না দুয়ারী জব্দ করেছে মৎস্য বিভাগ। শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সময়ে এই অভিযান চালানো হয়। পরে জব্দ করা ১৯ পিস চায়না দুয়ারী আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় বলে জানা গেছে।
উপজেলা প্রশাসনের নির্দেশে লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলামের নেতৃত্বে অভিযানে থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, বর্তমান সময়ে রৌদ্রের প্রখরতা ও অনাবৃষ্টির কারণে অবৈধ চায়না দুয়ারীর ব্যবহার ক্রমশঃ কমে আসছে। তারপরও দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত