প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৫
জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানাকে দলীয় পদ স্থগিত করার প্রতিবাদে বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে মুন্সীগঞ্জ শহর।
রোববার বিকেল ৪টার দিকে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে নেতাকর্মীরা। প্রতিবাদ সভা থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে যুবদল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা না হলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এবং ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করার আল্টিমেটাম দিয়েছে যুবদল ও ছাত্রদল। একই সঙ্গে ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।
এর আগে শহর ও শহরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের থানারপুল এলাকাস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। এরপর বিকেল ৪টার দিকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব,
শহর বিএনপির ৩ নং ওয়ার্ড সভাপতি মো. শিপলু সিকদার, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মো. আরিফ হোসেন, জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহবায়ক মো. মহসিন হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সোহাগ, গজারিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হারুন সরকার, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মো.তাইজুল ইসলাম, জেলা জুলাই মঞ্চের আহবায়ক রায়হান রাব্বি প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার ভিপি, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হাসান তুষার, শহর যুবদলের সদস্য সচিব রায়হান কবির, পঞ্চসার ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. রায়হান মানিক, শহর ছাত্রদলের সদস্য সচিব সাজ্জাদ হোসাইন সরকার, সরকারি হরগঙ্গা কলেজ শাখার সাবেক আহবায়ক আশরাফুল ইসলাম অনিক প্রমুখ।
বক্তারা বলেন, যুবনেতা মাসুদ রানার স্বপদে বহাল করতে হবে করতে হবে। তার বিরুদ্ধে কোন অভিযোগ নেই। তিনি গত ফ্যাসিস সরকারের আমলে দলকে সংঘটিত করে আন্দোলন সংগ্রাম করেছেন। জেল জুলুমের শিকার হয়েছেন। তারা আরও বলেন, অবিলম্বে মাসুদ রানাকে স্বপদে বহাল করা না হলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এবং ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করার আল্টিমেটাম দিয়েছে যুবদল ও ছাত্রদল। একই সঙ্গে ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নাকে অবাঞ্চিত ঘোষণা করেন বক্তারা।
এর আগে শনিবার রাত ৮টার দিকে যুবদলের কেন্দ্রীয় কমিটিরন দপ্তর সম্পাদক নুরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানার পদ স্থগিত করা হয় এবং একই পদে মোজাম্মেল হক মুন্না নামের আরেকজনকে দায়িত্ব দেওয়ার প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়। ফেসবুকের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে রাত ৯টার দিকে বিক্ষুব্ধ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করতে রাজপথে নেমে পড়ে।
শনিবার রাত ১০টার দিকে শহরের থানারপুল এলাকাস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল-যুবদলসহ বিভিন্ন সংগঠনের ৪/৫ শতাধিক নেতাকর্মী। এ সময় তারা সড়কে কেরোসিন ঢেলে আগুন জ্বালায় তারা। পরে মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ করে। এতে উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক অঙ্গন।
বিক্ষোভকারীরা জানায়, পদ স্থগিতের পত্রে মাসুদ রানার নীতি ও আদর্শ পরিপন্থী কাজের কথা উল্লেখ্য করা হলেও নির্দিষ্ট অভিযোগ উল্লেখ্য করা হয়নি। দুঃসময়ে দলের জন্য নিবেদিত থাকার পরও পদ স্থগিতে এই সিদ্ধান্ত তৃনমূলকে অবমূল্যায়ন সামিল, এঘটনায় প্রতিবাদ জানায় তারা।
তারা আরো জানান, দলের দুঃসময় আর যুগপৎ আন্দোলনে বিএনপির হয়ে মুন্সীগঞ্জে ছাত্রদল-যুবদলের আন্দোলনে অন্যতম নেতৃত্বে ছিলেন মোহাম্মদ মাসুদ রানা। তার নেতৃত্বে বিগত সময় গড়ে উঠেছে বহু আন্দোলন। একাধিকবার স্বীকার হয়েছেন হামলা, মামলার। আর দলের সুসময়ে যেখানে রাজনৈতিক প্রভাবে খাটিয়ে কেউ কেউ ফায়দা নিচ্ছে, সেখানে মাসুদ রানা ভালো কাজ করে যাচ্ছে।
যুবদল নেতাকর্মীরা আরও জানান, দলমত বাইরেও যার রয়েছে ভালো ব্যাক্তিত্ব হিসেবে জেলায় রয়েছে মাসুদ রাবার জনপ্রিয়তা। এমন একজন যোগ্য সংগঠককে আকস্মিক দলীয় পদ থেকে সরিয়ে দেওয়ায় সবাই মর্মাহত। কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রশ্নবিদ্ধ এমন সিদ্ধান্তের কারনে ভালো মানুষ রাজনীতিতে আসতে নিরুৎসাহিত হবে। তাই দ্রুত সময়ের মধ্যে ঘোষিত সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ার দাবী জানিয়েছেন নেতাকর্মীরা। অন্যাথায় গঠনতন্ত্র পরিপন্থী সিদ্ধান্তের প্রতিবাদে বৃহত্তর ও জোরালো আন্দোলনের ঘোষনা দেওয়া হয়েছে।
জেলা যুবদলের সদস্য সচিব (স্থগিত) মোহাম্মদ মাসুদ রানা বলেন, আমি কোন দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কাজে যুক্ত ছিলাম না এটা আমি শতভাগ নিশ্চিত হয়েই বলতে পারি।
তাই কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের কাছে আমার বিরুদ্ধে করা অভিযোগে বিষয়টি জানতে চেয়েছি।
অপরদিকে ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না জানান, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আমাকে দায়িত্ব দিয়েছে। আমি কারো দলীয় পদ স্থগিত করার সঙ্গে জড়িত নেই। ভ্রান্ত ধারণা থেকে আমাকে ভুল বুঝতেছে নেতাকর্মীরা।