প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৫
শ্রীনগরে কার্টুনের বাক্স থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
মুন্সিগঞ্জের শ্রীনগরে কাগজের কার্টুন বাক্সের ভেতর থেকে একটি নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রাড়িখাল ইউনিয়নের কবুতরখোলা গ্রামের বড় মসজিদ এলাকার সড়কের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ বলছে,মৃত নবজাতকটি ৮-১০ দিন বয়সী হবে।নবজাতকের পড়নে ডায়পার ও মুখে চাপাতি গুড়া গুজানো ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কবুতর খোলা বড় মসজিদ সংলগ্ন সড়কের পাশে একটি কাগজের কার্টুন বাক্স পড়ে ছিল। বাক্সটি দেখে স্থানীয়দের মধ্যে কৌতুহল তৈরি হয়।এক পর্যায়ে বাক্সটির মুখ খুলেন স্থানীয়রা। বাক্সর ভেতরে নবজাতকের মৃতদেহ দেখতে পেয়ে তারা শ্রীনগর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুর লাশ উদ্ধার করে।
শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা খান বলেন,খবর পেয়ে ওই মৃত নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।ধারনা করা হচ্ছে নবজাতকটিকে মৃত অবস্থায় কেহ ফেলে গেছেন।নবজাতকের বয়স ৮-১০ দিন হতে পারে।মৃত নবজাতকের পড়নে ডায়পার ও মুখে চা পাতির গুড়া গুজানো ছিল। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত