প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৫
যুবদল সদস্য সচিবের পদ স্থগিত মুন্সীগঞ্জে এক কিলোমিটারজুড়ে মোমবাতি প্রজ্বলন করে প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানার পদ স্থগিতে কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি করেছে নেতাকর্মীরা। সোমবার রাত ৭টা থেকে ৮টা পর্যন্ত শহরের থানারপুল চত্ত্বর থেকে পুরাতন বাসস্যান্ড পর্যন্ত এক কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান নিয়ে এ মৌন কর্মসূচি পালন করে। এতে অংশ নেয় বিএনপি,-যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবকদল সহ বিভিন্ন সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মী।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহীদুল ইসলাম, কাজী আবু সুফিয়ান বিপ্লব, পিপি অ্যাডভোকেট হালিম হোসেন, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার ভিপি, অ্যাডভোকেট মো. আরিফ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হাসান তুষার, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সোহাগ, শহর যুবদলের সদস্য সচিব রায়হান কবির, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মো.তাইজুল ইসলাম, শহর ছাত্রদলের সদস্য সচিব সাজ্জাদ হোসাইন সরকার, সরকারি হরগঙ্গা কলেজ শাখার সাবেক আহবায়ক আশরাফুল ইসলাম অনিক প্রমুখ।
নেতাকর্মীরা জানায়, কোন রকমের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই অবৈধভাবে স্থগিতের আদেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। তারা জানায়, পদ স্থগিতের পত্রে মাসুদ রানার নীতি ও আদর্শ পরিপন্থী কাজের কথা উল্লেখ্য করা হলেও নির্দিষ্ট অভিযোগ উল্লেখ্য করা হয়নি। দুঃসময়ে দলের জন্য নিবেদিত ছিলেন মাসুদ রানা। নেতা কর্মীরা সবাই এঘটনায় হতাশ । দ্রুত এই আদেশ বাতিল দাবি জানান তারা।
প্রসঙ্গত, শনিবার রাতে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলামের স্বাক্ষরিত পত্রে সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানার পদ স্থগিত করা হয়।একই পদে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোজাম্মেল হক মুন্নাকে দায়িত্ব দেওয়া হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত