প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৫
জেলা প্রশাসক কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন জেলা প্রশাসক
বিশেষ প্রতিবেদক
সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন করার লক্ষ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন দুর্গাপূজা লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত প্রশাসন ও সংশ্লিষ্ট সকল সংগঠনের মধ্যে সমন্বয়ের মাধ্যমে দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করতে পারে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।
প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা: নাজমা নাহার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, ৬টট উপজেলার নির্বাহী অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার,জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক স্বপন মোদক, সদস্য সচিব দুলাল মন্ডল, কেন্দ্রীয় শ্রী শ্রী জয় কালী মাতা মন্দির পরিচালনা কমিটির সভাপতি পবিত্র শংকর চ্যাটার্জি কাজল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি এড. অজয় চক্রবর্তী, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ননী গোপাল হালদার, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভাবতোষ চৌধুরী নুপুর জেলা পূজা উদযাপন পরিষদ আহ্বায়ক কমিটির সদস্য অভিজিৎ দাস ববি, উত্তম বনিক।
শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধীর দত্ত, টঙ্গীবাড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পরিতোষ ঘোষ, গজারিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ চক্রবর্তী, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ জ্ঞানদীপ ঘোষ, মিরকাদিম পৌরসভার পূজা উদযাপন সভাপতি রাম চন্দ্র সাহা, সেনাবাহিনীর প্রতিনিধি, ফায়ার সার্ভিস, আনসার, পল্লী বিদ্যুতের কর্মকর্তা প্রমুখ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত