বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে দোয়া মাহফিল ও আলোচনা সভা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার জৈনসার উচ্চ বিদ্যালয় মাঠে জৈনসার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠন এ আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য শেখ মো. আব্দুল্লাহ। বক্তৃতাকালে তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তাঁর নেতৃত্বেই দেশ উন্নয়নের ধারায় এগিয়ে যেতে শুরু করে।
জৈনসার ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো. জয়নাল আবেদীনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিদ্দিক মোল্লা, উপজেলা যুবদলের আহŸায়ক ইয়াছিন সুমন, সদস্য সচিব শাহাদাত শিকদার প্রমুখ।#