মাদকের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা আলদীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে
এলাকাবাসী। শুক্রবার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি রফিক বেপারী, সামাজিক পরিবেশ উন্নয়ন সংগঠনের সভাপতি, , জিল্লুর রহমান গাজী, কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি, হাবিবুর রহমান গাজী, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী খোরশেদ আলম গাজী,
হাজী বাড়ি জামে মসজিদের সভাপতি হাজী আব্দুল হক মাদবর, কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন বেপারী, টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের
সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক রনি গাজী, যুব সমাজের আইডল মুন্না গাজী, কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর বাবুল মাস্টার, আতাউর রহমান খান, আলম বেপারী, মোজাম্মেল শেখ, জুলহাস মুন্সী, জাহাঙ্গীর সরকার, হামিদ গাজীসহ কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন সর্বোচ্চ জনগণ।