গত ৩১ আগস্ট মুন্সীগঞ্জের নির্মানাধীন আবাসিক ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর স্থানীয় নির্মাণ শ্রমিক ও পরিছন্নতা কর্মীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সেপটিক ট্যাংক ঝুঁকি মোকাবেলা ও দুর্ঘটনা প্রতিরোধে শ্রমিকের করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। গতকার শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে শুরু হওয়া এ প্রশিক্ষণ কার্যক্রম চলে দুপুর পর্যন্ত। এতে বিভিন্ন পর্যায়ের পরিচ্ছন্নতা কর্মী ও নির্মাণ শ্রমিকরা অংশগ্রহণ করেন। পরে শ্রমিকদের প্রশিক্ষণ প্রদান করেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম। তিনি সেপটিক ট্যাংকে প্রবেশের সময় গ্যাসজনিত ঝুঁকি, দুর্ঘটনা এড়ানোর উপায় এবং নিরাপদ কর্মপদ্ধতি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেন। পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা গ্যাস সিলিন্ডারে অগ্নি নির্বাপনের কৌশল এবং ফায়ার সার্ভিসের বিভিন্ন আধুনিক যন্ত্রাংশের কার্যক্ষমতা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন শ্রমিকদের। অনুষ্ঠান শেষে শহরের খালইষ্ট এলাকার নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক দুর্ঘটনায় নিহত তিনজনের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।#