প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৫
গজারিয়ায় টেংগারচর ইউনিয়ন বিএনপির কর্মীসভা.
জুয়েল দেওয়ান, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দুপুরের টেংগারচর ইউনিয়নের উত্তরশাহপুর গ্রামে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
টেংগারচর ইউনিয়ন বিএনপির আহবায়ক
গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য ও ইমামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুহা: মজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মুহা: মজিবুর রহমান বলেন, মাদক, চাঁদাবাজি ও জমি দখলকারীদের বিষয়ে বিএনপি কোনো ধরনের ছাড় দেবে না। মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের দলের ভেতরে কোনো জায়গা নেই। সবাইকে এসব অপকর্ম থেকে দূরে থেকে সংগঠনের সুনাম ধরে রাখতে হবে।
টেংগারচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এম. এ. হানিফের সঞ্চালনায় সভায়
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপি'র আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব, মোঃ আব্দুর রহমান সফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি
মো.ইদ্রিস মিয়াজী (ভি,পি মহন) প্রমুখ।
এসময় বিভিন্ন নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন , গত ১৭ বছরে আমরা কথা বলতে পারি নাই। হত্যা গুম ও বিভিন্ন ধরনের মামলা দিয়ে গ্রেফতার করে আমাদের উপর অমানবিক নির্যাতন করা হয়েছে। গত ৫ আগস্ট আন্দোলনের তোপের মুখে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা এখন স্বাধীন দেশে বসবাস করছি। বিএনপি'র প্রতিষ্ঠাতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা সহ তারেক রহমানের জন্য সকল স্তরের নেতাকর্মীদের কাছে দোয়া চেয়ে তাদের বক্তব্য শেষ করেন।
এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুর রহমান রিফাত প্রধানসহ টেংগারচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত