মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের বিরোধের জের ধরে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে প্রতিপক্ষের গুলিতে গুরুতর জখম হয়েছে নাজাত মোল্লা (১৭) নামের এক কিশোর। এদিকে ঘটনার পর তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ এএসএম ফেরদৌস জানিয়েছেন
সূত্রে জানা গেছে। গুলিবিদ্ধ নাজাত মোল্লা পূর্ব মাকহাটী গ্রামে দুইখ্যা মোল্লার ছেলে বলে জানা গেছে।
গুলিবিদ্ধ নাজাত জানান, স্কুলের মাঠে খেলা শেষ করে বাড়ী ফেরার পথে অন্ধকার থেকে গুলি করেছে। তার মাজায় গুলি লেগেছে। কে বা কারা গুলি করেছে তা দেখতে পাইনি। তবে নাজাত কোন গ্রুপের অনুসারি তা বলেনি।
সদর থানার ওসি মো সাইফুল আলম আরও জানান, এক কিশোর গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।