প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, সাংবাদিকদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল অনুক‚ল পরিবেশে সহকর্মীর সহযোগিতায় এগিয়ে যেতে হবে। গুজব প্রতিরোধে সর্বদা সচেতন থাকতে হবে। সাংবাদিকরা সচেতন থাকলে সকল প্রকার গুজব রোধ করা সম্ভব। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্য যাচাইয়ের অগ্রাধিকার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সত্য সংবাদ প্রকাশের ক্ষেত্রে সকল সাংবাদিককে আপোষহীন হতে হবে। গতকাল শনিবার বিকেলে মুন্সীগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে ডিজিটাল মিডিয়া বিষয়ক দুই দিনের প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ আরো বলেন, গণমাধ্যম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। গুজবের কারনে একটা সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সকলের অনেক বেশি সর্তক হওয়া জরুরি। সাংবাদিকরা বিভিন্ন কারণে নির্যাতিত হয়। সকলে ঐক্যবদ্ধ থাকলে সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করা সম্ভব। তিনি সব সময় সাংবাদিকদের সত্যের পক্ষে অবস্থানের আহবান জানান
এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মুছাব্বেরুল ইসলাম, মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ দেওয়ান সৌরভ, পিআইবির প্রশিক্ষক শাহ আলম সৈকত, গোলাম মোর্শেদসহ প্রশিক্ষণ নিতে আসা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গণমাধ্যম কর্মীরা।#