বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদীখানে আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে জৈনসার ইউনিয়নের কাঠালতলী গ্রামে এ অনুষ্ঠান জৈনসার ইউনিয়ন কৃষকদল আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম হায়দার আলী, উপজেলা কৃষকদল’র সভাপতি হাফেজ আলমগীর হোসেন,সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। জৈনসার ইউনিয়ন কৃষকদল’র সভাপতি লিটন শেখের সভাপতিত্বে এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আকলেছ।
সভায় উপস্থিতরা ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব ও কৃষক সমাজে এর প্রভাব নিয়ে আলোচনা করেন এবং লিফলেট বিতরণ করা হয়।