বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, সোমবার রায়ের মাধ্যমেই প্রমাণিত হবে ফ্যাসিবাদরা আর কখনো বাংলাদেশের রাজনীতিতে জায়গা পাবে না। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর মাদরাসায় খতমে নবুওত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলাদা আব্দুল হামিদের (পীর মধুপুর) সাথে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
মীর সরফত আলী সপু আরও বলেন, বিএনপি আগুন সন্ত্রাস বা ভাঙচুরে বিশ্বাসী নয়। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে স্বাধীনতার পক্ষের দল। আগুন সন্ত্রাসের রাজনীতি সব সময় করেছে ফ্যাসিবাদ আওয়ামী লীগ। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই-আগুন সন্ত্রাস বন্ধ করে সোজা পথে আসুন। পাঁচশ’ বা এক হাজার টাকা দিয়ে পটকাবাজী করে সরকার পতন করা যায় না। শেখ হাসিনার বিচার এই বাংলাদেশের মাটিতেই হবে।
এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মমিন আলী, আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, বিএনপি নেতা খালেক শিকদার, মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রিন্স নাদিম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।