বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেছেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এ দিনের তাৎপর্য এখনো স্মরণীয়।
গতকাল রবিবার বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার টঙ্গীবাড়ি বাজার সংলগ্ন বালুরমাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। আলোচনা সভা শেষে বালুর মাঠ থেকে দিবসটি উপলক্ষ্যে একটি র্যালী বের করে। র্যালীটি উপজেলা পরিষদ চত্বর ও থানা মোড় সড়ক প্রদক্ষিণ করে মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ভিপি আব্দুল হাই, আকতার হোসেন লাকরিয়া, দপ্তর সম্পাদক মাহবুব ইসলাম রন্টি, প্রচার সম্পাদক আব্দুর রহিম, সোনারং-টঙ্গীবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন শেখ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মল্লিক, জেলা কৃষকদলের সদস্য সচিব মো. শহীদ মজুমদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মহসিন খান বাবু, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, যুবদল নেতা শামীম ঢালী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক, ছাত্রদল নেতা তানভীর মল্লিক, সোনারং টঙ্গীবাড়ি-ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমন দেওয়ান প্রমুখ।#