মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা মহিলা দলের উদ্যোগে নারীদের স্বাস্থ্য সুরক্ষা উপহার সামগ্রী বিতরণ ও নারী সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেল ৪ টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের উত্তর জামালপুর মসজিদ সংলগ্ন বালুর মাঠে এই নারী সমাবেশ হয়। পরে মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের পক্ষ থেকে সমাবেশে উপস্থিত নারীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসাবে সাবান বিতরণ করেন দলীয় নেতৃবৃন্দ।
সমাবেশে উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইভির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লাভলী আক্তারের সঞ্চালনায় ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।
এ সময় অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ইসহাক আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার, সিনিয়র যুগ্ম আহŸায়ক খন্দকার জালাল উদ্দীন রীমু, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, উপজেলা কৃষক দলের আহŸায়ক রাসেল দেওয়ান প্রমুখ। এসময় জেলা এবং উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা নারীদের উন্নয়ন, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লাভলী আক্তার।#