শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় মুন্সীগঞ্জের সিরাজদীখানে উঠান বৈঠক করেছে জেলা তথ্য অফিস। গতকাল সোমবার জেলার সিরাজদীখান উপজেলার রওশুনিয়া ইউনিয়নের চোরমর্দ্দন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৈঠকের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মিনতী রানী সরকার। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার রহিমা আক্তার। সভাপতির বক্তব্যে তিনি সাইবার অপরাধ প্রতিরোধ, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, জন্ম নিবন্ধন, শিক্ষা, পানিতে ডুবে শিশুমৃত্যু, মাদক প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব, বাল্য বিবাহ সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে উন্মুক্ত আলোচনা করেন। অনুষ্ঠানে চোরমর্দ্দন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। পরে চোরমর্দ্ধন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরেকটি উঠান বৈঠকের আয়োজন করা হয়।#