মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার নিমতলা এলাকার একটি বেসরকারি হাসপাতালে ফ্রি সুন্নতে খাতনা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। গতকাল রবিবার দিনব্যাপী ওই এলাকার কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় এ আয়োজন করে নিমতলা এলাকার নিউ আইডিয়াল জেনারেল হাসপাতাল। সেখানে অন্তত ৭০ জন শিশুর সুন্নতে খাতনা করানো হয়। একই সঙ্গে প্রত্যেককে নগদ ৪০০ টাকা, বিস্কুট, গামছা, লুঙ্গী ও ওষুধ প্রদান করা হয়েছে। ডা. আমীর হামজার নেতৃত্বে কোয়ান্টাম ফাউন্ডেশনের ৮ জন চিকিৎসক শিশুদের সুন্নতে খাতনা করেন। বিনা টাকায় সুন্নতে খাতনা হওয়ায় শিশুদের পরিবারের লোকজন আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বেজায় খুশি ও আনন্দিত।
নিউ আইডিয়াল জেনারেল হাসপাতালের প্রাঙ্গনে এ আয়োজনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালটির চেয়ারম্যান আবু তাহের শরীফ, ইসলামপুর কামিল মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি মাওলানা মহিউদ্দিন আল হুসাইনী, অধ্যক্ষ মাওলানা জহিরুল হক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খিদির আব্দুস সালাম, অ্যাডভোকেট মারুফ হাসান মন্টি, বাসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মানিছ উদ্দিন, শাহাদাত হোসেন, ইঞ্জিনিয়ার মো. সালমান, মাহমুদুর রহমান মাসুম, সুদীপ সরকার, মাসুদুর রহমান, নুরুল ইসলাম, ওবায়দুল বেপারী প্রমুখ।#