প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৫
মুন্সীগঞ্জে শাহ সিমেন্টের কাভার্ড ভ্যানের চাপায় নারী নিহত, আহত - ১
নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার হাতিমারা এলাকায় শাহ সিমেন্টের একটি কাভার্ড ভ্যানের চাপায়
আকলিমা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। এসময় পেয়ারা বেগম (৫০) নামের আরেক নারী গুরুতর আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়কের হাতিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় ঘাতক কাভার্ড ভ্যান ও চালক আটক রয়েছে।
নিহত আকলিমা বেগম মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার খোরশাই গ্রামের মৃত সেরাজুল শেখের স্ত্রী ও গুরুতর আহত পেয়ারা বেগম (৫০) একই উপজেলার দেবপোড়া গ্রামের মৃত আফজাল শেখের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই নারী সিরাজদিখান থেকে হাতিমারা এলাকায় মেলায় কাপড় কিনতে আসেন। মেলার কাছে রাস্তা পারাপারের সময় শাহ সিমেন্টের একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তারা।
দুর্ঘটনার পর দুই নারীকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকলিমা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পেয়ারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন, দুর্ঘটনার পর শাহ সিমেন্টের
ঘাতক কাভার্ড ভ্যান ও চালককে আটক করা হয়েছে। ও ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত