মুন্সীগঞ্জ সদরে রন্ছ রুহিতপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা রাশেদা বেগমকে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। চাকরি জীবন থেকে অবসর নিচ্ছেন প্রিয় শিক্ষিকা রাশেদা বেগম। সৃষ্টি হয় আবেগঘন এক পরিবেশ।
বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে রন্ছ রুহিতপুর বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা রাশেদা বেগমকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। দীর্ঘ প্রায় ৩০ বছর শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নেন রাশেদা বেগম।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুন্সী সিরাজুল হক’র সভাপতিত্বে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীবৃন্দের আয়োজনে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন, মোঃ আব্দুল্লাহ আল ফারুক, সহকারী জেলা শিক্ষা অফিসার, মুন্সীগ্ঞ্জ। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, জনাব রতন কুমার চক্রবর্তী , সহকারী প্রধান শিক্ষক, রন্ছ রুহিতপুর উচ্চ বিদ্যালয়, সহকারী শিক্ষক ফিরোজুল হাসান, রাজিয়া সুলতানা, মাসুদ রানা ।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুন্সী সিরাজুল হক বলেন, আপনার অবসরজীবন সুন্দর ও অনাবিল আনন্দ কাটুক, আমাদের এই প্রত্যাশা নিরন্তর। স্বল্প সময়ে আমার দৃষ্টিতে তিনি একজন আদর্শবান প্রিয় শিক্ষিকা । তিনি যে কোন দ্বায়িত্ব নিষ্ঠার সাথে সময়ের মধ্যে পালন করার চেষ্টা করেন।
অবসরপ্রাপ্ত শিক্ষিকাকে সম্মানোনা ক্রেস্ট, সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আয়োজনে সার্বিক সহযোগিতা করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।