মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান রতন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ভবেরচর বালুর মাঠে বিভিন্ন ইউনিয়নের কৃষকদের হাতে এসব বীজ তুলে দেওয়া হয়।
বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষক দলের আহবায়ক রাসেল দেওয়ানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য প্রফেসর গিয়াস উদ্দিন আহমেদ, মাসুদ ফারুক, জেলা কৃষক দলের আহবায়ক সিরাজুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, জেলা ছাত্রদলের সদস্য সচিব জাহিদুর রহমান জামাল, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার, গজারিয়া যুবদলের যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান শিকদার, রেজাউল করিম তারেক, শাহাদাত হোসেন পান্নু, শাহপরান খান, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি, সাধারণ সম্পাদক লাভলী আক্তার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজানসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিনামূল্যে বীজ পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং আগাম মৌসুমে এই সহায়তা তাদের গুরুত্বপূর্ণ কাজে আসবে বলে জানান। অনুষ্ঠানে কামরুজ্জামান রতন বলেন, কৃষকরাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। তাঁদের সহযোগিতা করা আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও কৃষকদের জন্য এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।#