বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদীখানে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার বাসাইল উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মীসভা বাসাইল ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নম্বর সদস্য ও সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাৎ সিকদার, উপজেলা কৃষকদলের সভাপতি হাফেজ মো. আলমগীর হোসেন,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ।
বাসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মানিছ উদ্দিনের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কে.এম শাহজালালের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বাসাইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কুদ্দুস মাঝি এবং সাধারণ সম্পাদক লতিফ আজহারী।#