মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠে অভিযান চালিয়ে ১ কোটি ১১ লাঝ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও জাল তৈরির ৬০ হাজার রিল সুতা জব্দ করেছে কোষ্টগার্ড। জব্দকৃত জালের বাজার দাম ৩৯ কোটি ১৫ লাখ টাকা। গতকাল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে কোষ্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে আগেরদিন রবিবার বিকেলে নারায়নগঞ্জের পাগলা কোষ্টগার্ড স্টেশনের একটি টিম মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর-ডিঙ্গাভাঙ্গা এলাকায় অভিযান চালায়। এসময় সেখানকার ৬ টি জাল তৈরির কারখানা ও ২ টি গোডাউনে তল্লাশি চালিয়ে সমুদয় কারেন্ট জাল ও জাল তৈরির কাজে ব্যবহৃত সুতার রিল জব্দ করতে সক্ষম হন। পরে জব্দকৃত জাল ও সুতার রিল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।#