মুন্সীগঞ্জের সিরাজদীখানে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) স্বেচ্ছাসেবী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদের মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভোক্তা অধিকার সুরক্ষা, বাজারে ভেজাল প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবীদের ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
মুন্সীগঞ্জ জেলা সিসিএস কো-অর্ডিনেটর ইমরান হোসেন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদীখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান, কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসাইন, নিউ আরাফাত ক্লিনিকের মালিক আবু সাইদ, ডা. মাহবুবুল আলম। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সিসিএস স্বেচ্ছাসেবী ফাহিম ও নাজনীন।
সম্মেলন শেষে বিভিন্ন ক্যাটাগরিতে স্বেচ্ছাসেবীদের সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে শ্রেষ্ঠ সেবা উদ্ভাবন জাকির হোসেন রানা, সিসিএস সিরাজদীখানে শ্রেষ্ঠ সচেতনতা বিস্তার আবু সাইদ, সিসিএস শ্রীনগরে বিশেষ অবদান শিরিন বকুল। এছাড়া মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলার সিসিএস সংগঠনকে ক্রেস্ট প্রদান করা হয়।#