প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫
তারুণ্যনির্ভর উন্নয়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে শ্রীনগরে নারী সমাবেশ অনুষ্ঠিত
শ্রীনগর প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার হরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়ন এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করে জেলা তথ্য অফিস।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম। জেলা তথ্য অফিসার রহিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক তারিখ মোহাম্মদ।
হরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ দুই শতাধিক নারী–পুরুষ সমাবেশে অংশ নেন।
অনুষ্ঠানে যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার অপরাধ, মাদক প্রতিরোধ, ডেঙ্গু সচেতনতা, তথ্য অধিকার, নারীর ক্ষমতায়ন, শিশু ও নারীর অধিকার, নিরাপদ মাতৃত্ব, পরিবেশ সুরক্ষা এবং পানিতে ডুবে শিশু মৃত্যুরোধসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে আলোচনা করা হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত