মুন্সীগঞ্জ শহরের সরকারি হরগঙ্গা কলেজের যুব রেড ক্রিসেন্টের দুই দিনব্যাপী বেসিক ফার্স্ট এইড ট্রেনিং কর্মশালা শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে গতকাল সোমবার কলেজের নতুন ভবনের সভাকক্ষে সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি এ কর্মশালার আয়োজন করে। কলেজের যুব রেড ক্রিসেন্টের ৫০ জন সদস্য এ কর্মশালায় অংশ গ্রহন করেন।
সমপানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ নাজমুন নাহার। ট্রেইনার হিসেবে কর্মশালা পরিচালনা করেন রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়গঞ্জ জেলা ইউনিটের ভারপ্রাপ্ত যুব প্রধান রোকসানা রকসি ও মুন্সীগঞ্জ জেলা ইউনিটের ট্রেনিং বিভাগের প্রধান আরিনা আক্তার মীম।#