মুন্সীগঞ্জ জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা করে। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ কৃষি ব্যাংক মুন্সীগঞ্জ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক আশফাকুর রহমান, মুন্সীগঞ্জ জেনারেল সার্টিফিকেট অফিসার মো. ওমর ফারুক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাণিজ সম্পদ বিভাগেগর ডিএনও এসএ জলিল। এছাড়া সম্পদ এবং সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভার সভাপতি মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২০২৫-২০২৬ অর্থ-বছরের আদায়-বিতরণের লক্ষ্যমাত্রা বিষয়ে আলোচনা করেন। যে সকল ব্যাংক বিতরণ ও আদায়ের আনুপাতিক লক্ষ্যমাত্রা অর্জনের দিক থেকে পিছিয়ে আছে তাদের নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনের উপর জোর দেওয়ার পরামর্শ প্রদান করেন তিনি।#