প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৫
সিরাজদীখানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক যুবক গ্রেফতার
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ৫০০ গ্রাম গাঁজা সহ মো. রাসেল শেখ (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।গেলো মঙ্গলবার রাত পুনে ১০টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের পশ্চিম কোলা গ্রামে ভেঙ্গার পুকুর পার থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তিনি কোলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত লোকমান শেখ।
সিরাজদীখান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাসেল শেখকে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত