বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও তৃনমুল পর্যায়ে দলকে শক্তিশালী করার লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদীখানে শেখ মো আব্দুল্লাহর জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের করম আলী মার্কেটের সামনে এ জনসভা আয়োজন করে লতব্দী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
লতব্দী ইউনিয়ন বিএনপির আহবায়ক হাজী মো. নুর হোসেনের সভাপতিত্বে এবং
সদস্য সচিব মো. ওসমান হারুন ভুইঁয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি মো.নুরুল হক সরকার, মো. ফারুক হোসেন,মো.খলিলুর রহমান
,যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আমিন উদ্দিন চৌধুরী,উপজেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. সেলিম মোল্লা, সদস্য পিয়ার আলী মোল্লা,
বালুচর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আব্দুল লতিফ, সদস্য সচিব আবুল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক ইয়াসিন সুমন, সদস্য সচিব শাহাদাৎ সিকদার, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান রিপন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ মো. রাসেল,যুগ্ম আহবায়ক মো. শাহাদাৎ হোসেন জয়, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাদশা মিয়া,উপজেলা যুবদলের সদস্য বিপ্লব মাদবরসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. আব্দুল্লাহ বলেন, আমি যদি নির্বাচিত হই,সর্বপ্রথম আমি ৪ টা কাজ করবো,সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ, ইউনিভার্সিটি, হসপিটাল ও ১০০% মাদক নির্মূল। আরো তিনি বলেন,আমরা যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো আগে,খেলা ধুলায় উৎসাহী করবো,কারণ বেকার না থাকলে আর খেলাধুলায় বিজি থাকলে সমাজ থেকে এমনিতেই মাদক নির্মূল হবে,কারণ মাদকের কারণে সমাজে অশান্তি, চুরি ডাকাতি ও অসামাজিক কার্যকলাপ, বিশৃঙ্খলাসহ নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে।