প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৫
মুন্সীগঞ্জের আলোকিত সন্তান পুলিৎজার পুরস্কার বিজয়ী সাংবাদিক মোহাম্মদ পনির হোসেন
আহমেদ স্বপ্নীল, সময় ডেক্স
মোহাম্মদ পনির হোসেন হলেন একজন বাংলাদেশী আলোকচিত্রী ও সাংবাদিক। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের চিত্র ধারণের জন্য ২০১৮ সালে ফিচার ফটোগ্রাফির জন্য পুলিৎজার পুরস্কার বিজয়ী রয়টার্সের সাতজন ফটো সাংবাদিকের মধ্যে পনির ছিলেন একজন। পুলিৎজার কর্তৃপক্ষ সাতজন রয়টার্স সাংবাদিকের ষোলটি ছবি নির্বাচন করেছে এর মধ্যে পনিরের ধারণ করা ৩টি ছবি ছিলো। পুলিৎজার পুরস্কারের ইতিহাসে তিনি প্রথম বাংলাদেশী।
প্রাথমিক ও শিক্ষা জীবন:
পনির ১৯৮৯ সালের ১০ মে মুন্সীগঞ্জের সিরাজদিখানের গুয়াখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মোহাম্মদ জামাল উদ্দিন ও আলিজা বেগমের ছেলে। পাঁচ ভাইবোনের মধ্যে তৃতীয়। তিনি মুন্সীগঞ্জের বাসিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। ২০০৫ সালে চট্টগ্রামের খাজা আজমেরী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০৭ ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেন । তিনি ২০১৫ সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিভাগে বিবিএ অনার্স শেষ করেছেন। তিনি আলোকচিত্র সাংবাদিকতার জন্য উপবৃত্তিতে অ্যাটিনিও ম্যানিলা বিশ্ববিদ্যালয় থেকে ভিজ্যুয়াল জার্নালিজমে স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি অর্জন। সেখানে তিনি ফটো জার্নালিজমের বিধি ও নীতিমালার জ্ঞান অর্জন করেন।
কর্মজীবন:
২০১৬ সালের ১ জুলাই পোনির থমসন রয়টার্সের ফটো সাংবাদিক হিসাবে যোগদান করেন। এর আগে ২০১৫ থেকে ২০১৬ পর্যন্ত জুমা প্রেসের পক্ষে কাজ করেছিলেন। পুলিৎজার পুরস্কারের ইতিহাসে তিনি প্রথম বাংলাদেশী ।
পনির ২০১৬ সালে সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফিতে বাংলাদেশের জাতীয় দ্বিতীয় হয়েছিলেন। এটি তার প্রথম সাফল্য হিসাবে বিবেচিত হয়েছিল। তিনি নুর ফটোতে একজন আলোকচিত্রী হিসেবে অংশ নেন। তিনি সংকটময় মুহুর্তে ছবি তোলার জন্য যুক্তরাজ্যে প্রশিক্ষণ নিয়েছিলেন।
যে আলোকচিত্রের জন্যে তিনি পুরস্কার অর্জন করেন সে সম্পর্কে তিনি বলেন, “ছবিগুলো যখন তুলি তখন আমি আমার আবেগ নিয়ন্ত্রণে রেখেছিলাম। কিন্তু হোটেলে ফিরে এডিট করতে গিয়ে ল্যাপটপে যখন ছবিগুলোকে দেখলাম তখন আর আমার পক্ষে আবেগ ধরে রাখা সম্ভব হয়নি। আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। মানুষের কষ্ট কতরকম এটা রোহিঙ্গা ইস্যু যদি কাভার না করতাম তাহলে সম্ভবত আমি বিষয়টা বুঝতাম না।” সূত্র- সংগৃহীত
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত