প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৫
সিরাজদীখানে ওয়াজ মাহফিলে গিয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চাইলেন ফরহাদ হোসেন
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামে অবস্থিত জামি'আ ইসলামিয়া হালীমিয়া মাদরাসার ৫২তম বার্ষিক মাহফিল ও ইসলাহী ইজতেমায় অংশ নিয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া চান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মাহফিল প্রাঙ্গণে তিনি এই দোয়া প্রার্থনা করেন।
এসময় মধুপুর পীর আলহাজ্ব মাওলানা আব্দুল হামিদসহ স্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
এর আগে দিনব্যাপী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদীখান ও শ্রীনগর উপজেলার বিভিন্ন গ্রামে লিফলেট বিতরণ করেন তিনি।
ফরহাদ হোসেন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাইছি। গণতন্ত্র পুনরুদ্ধার ও সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত