প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫
মুন্সীগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও র্যালি
নাজমুল হাসান শাওন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে মুন্সীগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৪ টায় দিঘীরপাড় বাজারে ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. অলিউল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্যসচিব আব্দুল জব্বার কাজী। এছাড়াও উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মোল্লা, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার বেপারী, যুগ্ম আহবায়ক মো. লিখন খান, বিএনপি নেতা সাইফুল ছৈয়াল, কাজী আতিকুর রহমান প্রমূখ।
এর আগে দুপুর সাড়ে ৩ টা দলের নেতাকর্মীদের নিয়ে মালেশিয়া শাখা যুবদলের কোষাধ্যক্ষ
আব্দুল হাকিম দেওয়ান টঙ্গীবাড়ী উপজেলার বেশনাল এলাকা থেকে এক র্যালি বের করে।
র্যালিটি কামারখাড়া হয়ে দীঘিরপাড় গিয়ে অবস্থান। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত